Dhaka , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি লক্ষ্মীপুরের সন্তান মুন্না নির্বাচিত কমলনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি-ডাকাতি, খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে : পানিসম্পদ মন্ত্রী খাজনা আদায়ে ভূমি অফিসের ‘হালখাতা’ ১৪৩৩ বঙ্গাব্দ অনুষ্ঠিত

রামগঞ্জে দুর্বৃত্তের হামলায় আহত সেই রিক্সা চালকের মৃত্যু, গ্রেফতার ৩

  • Reporter Name
  • Update Time : ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭৮ Time View

রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে যাত্রী সেজে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও হাতে ছুরিকাঘাত করে রিপন হোসেন নামের এক চালকের অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত। এই ঘটনায় মোঃ আলভী দেওয়ান হৃদয়, মোঃ সুজন ও মোঃ বেলাল হোসেন নামক তিনজন অভিযুক্তকে আটক করেছে থানা পুলিশ।

এদিকে রিপন হোসেন নামের ওই রিক্সা চালক সোমবার, ভোর রাতে আনুমানিক ২টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। রিক্সা চালক রিপনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার, (১৭ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে প্রধান আসামী আলভী দেওয়ান হৃদয়কে থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করে। তার স্বীকারোক্তিতে সোমবার, (১৮ সেপ্টেম্বর) ভোরে নোয়াখালীর সুবর্ণচর থেকে ছিনতাইকৃত অটো রিক্সা সহ মোঃ সুজন ও বেলাল হোসেনকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে আঙ্গারপাড়া যান রিপন হোসেন। এসময় আঙ্গারপাড়া চেরাগআলী রোডের বাগান বাড়ি এলাকায় ওই যাত্রী রিকশা থেকে নামেন। রিকশা থেকে নেমেই ঘাতক আলভী দেওয়ান হৃদয় চোখে-মুখে মরিচের গুঁড়া নিক্ষেপ ও হাতে ছুরি দিয়ে আঘাত করেন। পরে পকেটে থাকা মোবাইল, টাকা-পয়সা ও রিকশাটি নিয়ে পালিয়ে যান।

সোমবার, (১৮ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা পুলিশ রামগঞ্জ, রায়পুর (সার্কেল এসপি) শেখ মোঃ আব্দুল্লাহ আল সাদি সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার, (১৪ সেপ্টেম্বর) সৃষ্টি ঘটনার পর থেকে আমরা বিশেষ প্রযুক্তির মাধ্যমে অভিজার চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করি। আইন অনুযায়ী সোমবার, দুপুরে লক্ষ্মীপুর কোর্টে তাদের প্রেরণ করা হয়। আগামীতে এই ধরনের ঘটনা আশাকরি রামগঞ্জে পুনরাবৃত্তি হবে না।

Tag :
About Author Information

Sagor Ahmed

সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন

রামগঞ্জে দুর্বৃত্তের হামলায় আহত সেই রিক্সা চালকের মৃত্যু, গ্রেফতার ৩

Update Time : ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩