নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী খুরশিদ আলম (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। খুরশিদ আলমের মৃত্যুতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান গভীর শোক প্রকাশ করেছেন।পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে জানাযা শেষে পৌর শহরের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।খুরশিদ আলম লক্ষ্মীপুর কলেজের (সরকারি কলেজ) সাবেক অধ্যক্ষ ও লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি। ১৯৮৬-৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টি থেকে তিনি লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলের সাবেক সভাপতি।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুরের সাবেক এমপি খুরশিদ আলম আর নেই
-
Reporter Name - Update Time : ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- ১৮০ Time View
Tag :













