নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে মোটরসাইকেল চাপায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্লাহ এমপি (৭৩) নিহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) দুপুর ৩ টার দিকে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের পৌর শহরের আলীয়া মাদ্রাসার সামনে রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে। মোহাম্মদ উল্লাহ এমপির মৃত্যুর খবর শুনে একনজর দেখতে নিহতের বাড়িতে বিভিন্ন শ্রেনী পেশার শতশত মানুষ ভীড় জমান। নিহত মোহাম্মদ উল্লাহ এমপি পৌর শহেরর ১০ নং ওয়ার্ডস্থ দক্ষিণ মজুপুর গ্রামের মৃত আক্কাস মিয়া হাওলাদার ছেলে। তিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পয়র্ন্ত লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান, ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পযর্ন্ত লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য ও ১৯৮২ থেকে ১৯৮৯ পয়র্ন্ত জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারী মাস থেকে আহৃবায়কের দায়িত্ব পালন করছেন। গত ১৯ আগস্ট অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত লক্ষ্মীপুর শহরে তাঁর প্রতিষ্ঠিত মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন তিনি। বর্তমানে তিন ছেলে ও এক কন্যা সন্তানের জনক নিহত এ সাবেক এমপি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ৩ টার দিকে মোহাম্মদ উল্লাহ এমপি লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার পূর্ব পাশে তার নিকটতম আত্মীয় (বাজারের ব্যাবসায়ী) তোফাজ্জল হোসেন এর বাড়িতে দাওয়াত খেতে যান। দুপুরের খাবার শেষে বাড়ী ফেরার উদ্দেশ্যে পায়ে হেটে ওই মাদ্রাসা সংলগ্ন ঢাকা- রায়পুর সড়কটি পারাপার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ঘটনাস্থলে পৌঁছে তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তা উপরে ছিটকে পড়ে মাথা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয় বলে জানান এ চিকিৎসক।
এদিকে সাবেক এমপির এমন মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠন শোকপ্রকাশ করেছেন।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুরে মোটরসাইকেল চাপায় প্রান গেলো সাবেক এমপির
-
Reporter Name - Update Time : ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ আগস্ট ২০২৩
- ১৮৮ Time View
Tag :













