Dhaka , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত  কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

লক্ষ্মীপুরে পৃথক পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের সাজা

  • Reporter Name
  • Update Time : ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • ২৭৫ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে পৃথক দুইটি পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের ৫ বছর করে সশ্রম কারাদন্ডওঅর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে সবাইকে কপিরাইট আইনে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।
বুধবার (১২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো- সেলিম হোসেন, মুখলেছুর রহমান, আশরাফুল ইসলাম সুজন, রাম কর্মকার, শাহ আলম, মো: মাহিফ আরাফাত, মো: খোকন, রাহাত খান, মো:মাঈনউদ্দিন, মো: বেলাল, মো: সিরাজ, মো: মামুন হোসেনও মো: সিরাজ। অন্য মামলায় দন্ডপ্রাপ্তরা হলেন- মো: জাহিদ হোসেন, জহির আলম ভূইয়া, মো:ইব্রাহিম, রথিন সুর, মো: মেজবাহ উদ্দিন, রিয়াজ মাহমুদ, মো: নুরুল আমিন,মো: মাসুম, জয়নাল আবেদীন নিশান, সবুজ হোসেন ও মো: মোস্তফা। দন্ডপ্রাপ্ত সবাই লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর মধ্যে তিন আসামী পলাতক রয়েছে। মামলা সূত্রে জানাযায়, দীর্ঘ দিন থেকে লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেট ও সদর
উপজেলার মজু চৌধুরী হাট এলাকায় কম্পিউটারে পর্নোছবি, বিভিন্ন শিল্পীদের অশ্লীল ভিডিও গান, সদ্য মুক্তিপাওয়া বাংলা ছায়াছবির কপি রাইট এর কাজ করে ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। এমন অভিযোগে ২০১৮ সালের ২৯ জুলাই পৃথক অভিযান চালায় র‌্যাব। এসময় পর্নোগ্রাাফিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারসহ আসামীদের আটক করে থানায় হস্তান্তর করেন। পরে র‌্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর এক মামলায় ১১ জন এবং অন্য মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে পৃথক এই দুই মামলার রায় ঘোষণা করে।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁশুলী (পিপি) এডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

লক্ষ্মীপুরে পৃথক পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের সাজা

Update Time : ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩