Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ,নিহত-২

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
  • ১৮৯ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬টার দিকে ওই সড়কের সাইফিয়া দরবার শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের মঞ্জুর ছেলে সাফায়ত (১৮) ও দালাল বাজার ইউনিয়নের আক্তার হোসেনের ছেলে রাজন (১৮)। তাদের মৃতদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। তারা হলেন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার রফিকের ছেলে মো. রিয়াজ (১৯), পৌরসভার বাঞ্চানগর এলাকার সোহেল রানার ছেলে শোয়েব ইসলাম (১৮) ও তুষার (৩০)। তুষারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আহত এবং নিহতরা দুটি মোটরসাইকেল নিয়ে মজুচৌধুরীর হাট সড়কে ঘুরতে বের হন। তাদের মোটরসাইকেল দ্রুত গতির হওয়ায় ওই সড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৫ জনই ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই সাফায়েতের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের ৫ জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার পথেই মারা যায় রাজন। বাকি তিনজনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে ঢাকায় পাঠানো হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আমরা দুইজনকে মৃত পেয়েছি। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ,নিহত-২

Update Time : ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩