নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর সভার ৭নং ওয়ার্ডস্থ হাসপাতাল রোড এর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে কোভিট-১৯ আওতায় (১,৪৪,১৪,১২৫.০০) এক কোটি চুয়াল্লিশ লাখ চৌদ্দহাজার একশত পঁচিশ টাকা ব্যয়ে কার্পেটিং ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন লক্ষ্মীপুর গ্রীণ ক্যাবল নেটওয়ার্ক এর ব্যাবস্থাপনা পরিচালক ও পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া । এই সময় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল পাঁচ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়।
শুক্রবার সকালে (২৩ জুন) পৌরসভার ৫ হাজার অসহায় পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।
পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া উপস্থিতিতে এসময় অরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী, পৌর কাউন্সেলর কামাল উদ্দিন খোকন, জসিম উদ্দিন, লক্ষ্মীপুর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন কারী প্রমুখ।
এই সময়ে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। কোনো মানুষ অভাব-অনটনে থাকুক, শেখ হাসিনা তা চায় না। প্রত্যেক অসহায় ও দরিদ্র মাানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন তিনি। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তি শালি করার আহবান জানান পৌর মেয়র।
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা
রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত
কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কার্পেটিং ও ড্রেন নির্মাণ কাজের উদ্বেধন করেন লক্ষ্মীপুর পৌর মেয়র
-
Reporter Name - Update Time : ০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- ২২৪ Time View
Tag :













