Dhaka , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে স্বর্ণের দোকান ডাকাতি

  • Reporter Name
  • Update Time : ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
  • ১৯০ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে স্বর্ণের দোকান লুট
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরের সামাদ মোড় এলাকায় এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণে আতঙ্ক তৈরি করে একটি স্বর্ণের দোকান লুট করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকায় আর কে শিল্পালয়ে এ লুটের ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার সময় দুর্বৃত্তরা ওই শিল্পালয় দোকান মালিক অপু কর্মকারকে কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ছিল।

তবে দুর্বৃত্তরা কী পরিমাণ স্বর্ণ লুট করে নিয়ে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী বাজারে ব্যবসায়ীরা জানান, সন্ধ্যায় একটি পিকআপভ্যানে করে ৮-১০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেলের ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। পরে দুর্বৃত্তরা আরকে শিল্পালয়ে ঢুকে স্বর্ণালংকার লুট করে অল্প সময়ের মধ্যেই পিকআপভ্যান যোগে পালিয়ে যায়। ঘটনার সময় দোকান মালিক অপু কর্মকারকে কুপিয়ে জখম করে যায় দুর্বৃত্তরা

Tag :
About Author Information

Sagor Ahmed

উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে স্বর্ণের দোকান ডাকাতি

Update Time : ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩