আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আট দিনের রিমান্ড দিয়েছেন ইসলামাবাদ পুলিশ লাইনসের অ্যাকাউন্টেবিলিটি আদালত। বুধবার (১০ মে) বিকেলে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি জঙ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) পক্ষ থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার ইমরান খানের ১৪ দিনের শারীরিক রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে অ্যাকাউন্টেবিলিটি আদালতের অতিরিক্ত দায়রা জজ বশির আহমেদ আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। সূত্রে আরো বলা হয়েছে, আদালত ইমরান খানকে এনএবির হেফাজতে পাঠিয়েছে। একইসাথে আগামী ১৭ মে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার করে আধা সামরিক বাহিনী। তাকে গ্রেফতারের পরপরই পাকিস্তানজুড়ে শুরু হয় বিক্ষোভ। পাকিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সাথে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের সংঘর্ষ ঘটে। এতে অন্তত দুই বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানা গেছে। লাহোরে সেনানিবাসে হামলা চালিয়েছেন ইমরান খানের সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদ, পেশোয়ারসহ বিভিন্ন শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ দেশের সকল স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। টুইটার ফেসবুকসহ সকল সামাজিক মাধ্যমে প্রবেশ সীমিত করেছে। সূত্র : ডেইলি জঙ
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা
রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত
কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
৮ দিনের রিমান্ডে ইমরান খান
-
Reporter Name - Update Time : ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- ২১৩ Time View
Tag :



















