Dhaka , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান

লক্ষ্মীপুরে সন্তান কতৃক বাবা-ভাইকে হত্যার হুমকির অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৫১ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে কানাডা প্রবাসী ফিরোজ আলম সবুজের বিরুদ্ধে তার বাবা ও ছোট ভাইকে মোবাইলফোনে কল করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে রাজনৈতিকসহ বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয় ফিরোজ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার আজিজ মাঝি বাড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী মানিক মিয়া ও তার ছোট ছেলে তারেক হোসেন এ অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়ে চেষ্টা করেও কানাডা প্রবাসী ফিরোজের বক্তব্য জানা যায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানিক মিয়ার স্ত্রী আমেনা বেগম ও বড় মেয়ে মাহিনুর বেগম।

এদিকে হুমকির ঘটনায় তারেক সদর মডেল থানায় ফিরো বিরুদ্ধে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ভুক্তভোগী মানিক মিয়া বলেন, আমার কোন জমি এখনো সন্তানদেরকে বন্টন করে দিইনি। আমার ভাই সাহাবুুদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। পরে তা মীমাংসা হয়। সালিসি সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৮ অক্টোবর) ওই জমি থেকে পুরনো একটি পুরনো ঘর সরিয়ে দিতে গেলে আমার ছেলে ফিরোজের দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার এসে বাঁধা দেয়। একপর্যায়ে পুলিশ এনে আমাদেরকে হয়রানি করে। পরে ফিরোজ বিদেশ থেকে মুঠোফোনে কল দিয়ে আমাকেসহ ছোট ছেলে তারেককে হত্যাসহ মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমরা এখন নিরপত্তাহীনতায় রয়েছি।

তারেক হোসেন বলেন, বুধবার রাতে ফিরোজের লোকজন তার ঘরের মালামালে আগুন দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার আত্মীয়-স্বজনদের ফোন দিয়ে হুমকি দিচ্ছে। আমাকেও হত্যার হুমকি দিয়েছে। এই ঘটনায় আমি সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান জানান, হুমকির ঘটনায় তারেক একটি জিডি করেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

লক্ষ্মীপুরে সন্তান কতৃক বাবা-ভাইকে হত্যার হুমকির অভিযোগ

Update Time : ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫