Dhaka , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত  কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পাশে থাকবে বিএনপি: এ্যানি

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ আগস্ট ২০২৪
  • ২০৪ Time View

বিএম সাগর লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত হয়ে ক্ষতিগ্রস্ত সব পরিবারের পাশে থাকবে বিএনপি।

তিনি বলেন, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর সামনে কথা বলছেন।

তিনি বলেছেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব হত্যাকাণ্ডের বিচার হবে। এজন্য এ সরকারকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আফনান পাটোয়ারী ও সাব্বির আহমেদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

এ্যানি বলেন, বাংলাদেশের ক্রান্তিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত সম্মানী ব্যক্তি। এ সরকারকে সব কাজে সহায়তা করা আমাদের অন্যতম কাজ।

এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। আমরা চাই সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে। এতে সারা দেশের মানুষের সহযোগিতা প্রয়োজন।
এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুর শহরে আফনান ও সাব্বিরসহ চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। এতে বিএনপি নেতা এ্যানি নেতা-কর্মীদের নিয়ে শহরের দক্ষিণ বাঞ্চানগর এলাকায় আফনান ও আবিরনগর এলাকায় সাব্বিরের কবর জিয়ারত করেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পাশে থাকবে বিএনপি: এ্যানি

Update Time : ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ আগস্ট ২০২৪