Dhaka , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত  কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

সাউন্ড বক্সে নৌকার গান শুনাই দুই কর্মীর পিটিয়ে আহত করলো প্রতিপক্ষরা

  • Reporter Name
  • Update Time : ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • ২৬৪ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ (সদর) আসেনর নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকুর নির্বাচনী গান দোকানে বসে শুনছে দুই বন্ধু আবু কাওসার (২১) ও ফজলে রাব্বি (২১)। হঠাৎ স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) প্রতীক এম.এ সাত্তারের সমার্থক আসিফ এসে তাদের নিষেধ করে গান বন্ধ রাখার জন্য। গান শুনাকে কেন্দ্র করে একপর্যায়ে উভয়পক্ষ তর্কবিতর্ক জড়িয়ে পড়ে। পরে আসিফ ও তার সহপাঠীরা (নৌকার) সমার্থক কাওসার ও রাব্বিকে এলোপাতাড়ি মারধর করে। এতে তাদের মাথা ফেটে যায়।

কিন্তু চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব বলছে, এটি একটি পারিবারিক ঘটনা। রাজনীতি বা নির্বাচনী কোন ইস্যু নয়।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আতহ কাওসার ও রাব্বি তাদের ওপর হামলার ঘটনা বর্ণনা দেয়।

এর-আগে, দুপুর ২টা ৩০ মিনিটে সদর উপজেলার মান্দারি ইউনিয়নের গন্তব্যপুর বৌ-বাজার শাহজাহানের চা-দোকানে এ হামলার ঘটনা ঘটে।

আহত কাওসার গন্তব্যপুর গ্রামের নূর-এ আকমের ছেলে। ফজলে রাব্বি একই গ্রামের রফিকউল্লাহর ছেলে। তারা দুইজন কফিল উদ্দিন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী বলে তারা দাবি করছে। হামলাকারী আসিফ গন্তব্যপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে।

মান্দারি ইউনিয়নের (৮নং ওয়ার্ড) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার হাসপাতালে সাংবাদিকদের জানান, দুপুরের একটু পরে নৌকার সমর্থক ও ছাত্রলীগের সক্রিয়কর্মী কাওসার ও রাব্বি দোকানে বসে নৌকা মার্কার গান শুনছে। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাক মার্কার সমর্থক আসিফের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। খবর পেয়ে আহতদের হাসপাতালে দেখতে আসি।

বক্তব্য জানতে স্বতন্ত্র (ট্রাক) প্রতীক মার্কা এম এ সাত্তারকে মোবাইল করেও কথা বলা সম্ভব হয়নি।

নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু বলেন, আমার কর্মীদের উপর হামলার ঘটনা জেনেছি। তাদেরকে চিকিৎসা নিতে বলা হয়েছে। এ বিষয়ে আমি নির্বাচন ট্রাইব্যুনালে অভিযোগ করবো ও থানায় মামলা করবো। আমার কর্মীর উপর হামলাকারীদের ছাড় দেওয়া হবে না।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, মারামারির ঘটনায় দুইজনকে হাসাপাতালে ভর্তি দেওয়া হয়েছে। তাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলছেন বিষয়টি তাদের জানা নেই। বিস্তারিত খবর নিচ্ছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

সাউন্ড বক্সে নৌকার গান শুনাই দুই কর্মীর পিটিয়ে আহত করলো প্রতিপক্ষরা

Update Time : ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩