Dhaka , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত  কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

চলতি বছর আরো বেশি কর্মী বিদেশে যেতে পারে: প্রবাসী কল্যাণমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • ৩৪৮ Time View

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, চলতি বছরে আরো বেশি কর্মী বিদেশে যেতে পারে। গত বছরের তুলনায় এই বছর আরো বেশি কর্মী বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তা আশাব্যঞ্জক না, কারণ সেভাবে রেমিট্যান্স আসছে না।বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে বাংলাদেশ রেমিট্যান্স প্রবাহের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের রিজার্ভ কমে আসছে, রিজার্ভে যে প্রবাসীদের অবদান আছে, সেটি কিন্তু আমাদের স্বীকার করতে হবে। বর্তমান সরকার তা করেছে বলে আমি মনে করি।’

তিনি আরো বলেন, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসসহ যাই করেন না কেন কর্মীদের জন্য যেন সহজতর হয়। রেমিট্যান্সের টাকা দেশে পরিবারের হাতে সহজে পৌঁছানোর জন্য বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশী ব্যাংকের ক্ষেত্রে চার্জ মওকুফ করে ফ্রি করে দেয়া যায়। কিন্তু বিদেশের ব্যাংকের নিয়ন্ত্রণতো আমাদের হাতে নেই। এখানে কিন্তু একটা মেকানিজম বের করা যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের ওপর আমার সেই আস্থা আছে।

তিনি বলেন, ‘বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটা যেন কয়েকটা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থাকে।’

তিনি আরো বলেন, যদি কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সেখানে আরেকটা জটিলতা তৈরি হবে। যতটুকু সম্ভব সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্মুক্ত করে দেয়া উচিত। তাহলে প্রতিযোগিতা থাকবে রেমিট্যান্স আহরণের। আমি একটি ব্যাংক সম্পর্কে জানি যারা সাড়ে তিন শতাংশ প্রণোদনা দেয়। তারা যদি পারে তাহলে অন্যরা পারবে না কেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান।

সূত্র : ইউএনবি

Tag :
About Author Information

Happy Times

রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

চলতি বছর আরো বেশি কর্মী বিদেশে যেতে পারে: প্রবাসী কল্যাণমন্ত্রী

Update Time : ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩