Dhaka , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত  কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

নির্বাচন হলে মানুষের মনে স্বস্তি আসবে..এ্যানি

  • Reporter Name
  • Update Time : ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ১৯৯ Time View

নিজস্ব প্রতিবেদক:বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত ১৭ বছর হাসিনার নেতৃত্বে যেভাবে অত্যাচার করা হয়েছে, ভোট ছাড়া ক্ষমতায় থেকে দুর্নীতি ও দুঃশাসন তৈরি করা হয়েছে তার বিচার দ্রুত হওয়া দরকার। হাসিনার বিচার না হলে সে আবার সুযোগ গ্রহণ করবে। যদি আরেকবার সুযোগ গ্রহণ করে আগের চেয়ে বেশি অত্যাচার করবে। সেজন্য আমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর জেলা মহিলা দলের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের পুরাতন গোহাটা রোডের বশির ভিলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

এ্যানি বলেন, আপনাদের চোখের সামনে বেগম খালেদা জিয়াকে কী পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছে সেটা দেখেছেন। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখেছে, আজকে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তবুও উনার এখনো যথেষ্ট মনোবল ও সাহস আছে। তিনি (খালেদা জিয়া) বলেন, তোমরা হাসিনার বিচারের জন্য যদি আন্দোলন না করো এবং বিচার প্রক্রিয়ার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনী প্রক্রিয়া যদি না করো তাহলে এ দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। আমাদের প্রত্যাশা দেশে একটা স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হলে মানুষের মনে স্বস্তি আসবে, যে স্বস্তিটা এখনো জনগণের মনে আসেনি।

তিনি বলেন, তারেক রহমান একটি স্পেশাল ফ্যামিলি কার্ড চালু করার কথা বলেছেন। এ কার্ড পরিবারের গৃহকর্তীর নামে আসবে। সে কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থার জন্য সহযোগিতা ও একটি পরিবারে যতটুকু সুবিধা সব পাওয়া যাবে। এ ধরনের সুবিধাগুলো পেতে হলে একটা নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।

ইফতার অনুষ্ঠানে অতিথি ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. হাছিবুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক নয়ন আক্তার মেম্বার।

Tag :
About Author Information

Sagor Ahmed

রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

নির্বাচন হলে মানুষের মনে স্বস্তি আসবে..এ্যানি

Update Time : ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫