Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান

রায়পুরে প্রবাসীর বাড়িতে হা’ম’লা, নিরাপত্তাহীনতায় পরিবার

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৫১৮ Time View

স্টাফ রিপোর্টার:লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ আনু ছৈয়াল বাড়ির আবুধাবি প্রবাসী মোঃ কামাল হোসেনের পরিবারে হামলার অভিযোগ উঠেছে একই বাড়ির মোঃ মনির হোসেনের বিরুদ্ধে।

প্রবাসী কামালের সহধর্মিণী নাসিমা বেগম জানায়,
আমি, আমার দুই মেয়ে ও একটি ছোট ছেলে নিয়ে খুবই নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে জীবন যাপন করছি।
কোন কারণ ছাড়াই সামান্য বাকবিতন্ডায় জড়িয়ে মনির হোসেন তার স্ত্রী ও সন্তানরা আমার বসতঘরে হামলা চালায় এবং আমাদেরকে হত্যার হুমকি দেয়। আমার বড় মেয়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। আমার মেয়ে কলেজে আসা যাওয়ার পথে তার ছেলে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্যক্ত করে। এতে আমার বর্তমান বসবাসস্থল সম্পূর্ণ অনিরাপদ। তাই, আপনাদের মাধ্যমে প্রশাসনের শুভ দৃষ্টি কামনার মধ্য দিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মনির হোসেন ও তার পরিবারের সন্ত্রাসী কার্যক্রমের বিচার চাই।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়েও তার ছেলে ছাত্রলীগের এবং মনির হোসেন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে আমাদের ক্ষতিসাধন করে।
এদিকে অভিযুক্ত মনির হোসেন বলেন, তাদের ঘরের পাশেই আমার পুকুর। আমি পুকুরে মাছ চাষ করলে তারা হাঁস দিয়ে আমার পুকুরের মাছগুলো খাইয়ে ফেলে। তাই একবার আমি তাদের একটি হাঁস মেরে ফেলি এবং অভিযোগের ঘটনায় আমার স্ত্রী কথা কাটাকাটির একপর্যায়ে তাদের বাড়ির উঠানে লাঠি নিয়ে যায়। সেখানে তাদের বাকবিতন্ডা হয়।

বিষয়টি নিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আমরা উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উক্ত ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও প্রবাসী কামালের বাড়ির আঙিনায় ইটা দিয়ে ঢিল মারার ঘটনা ঘটেছে বলে জানায় আশপাশের লোকজন।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রে’ফ’তা’রের দাবি জানিয়েছেন ওই এলাকাবাসী।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

রায়পুরে প্রবাসীর বাড়িতে হা’ম’লা, নিরাপত্তাহীনতায় পরিবার

Update Time : ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫