Dhaka , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত  কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

একজন মানবিক মানুষ মরিয়ম শিউলী

  • Reporter Name
  • Update Time : ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ১২৪ Time View

বিএম সাগর : মরিয়ম বেগম শিউলী, যিনি আপাদমস্তক মানবিক মানুষ হিসেবে সমগ্র বাংলাদেশে পরিচিত! অসহায় মানুষের চিকিৎসা, গরিব পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষায় সহায়তা, বিধবা নারীদের পাশে দাঁড়ানো, বাল্যবিয়ে রোধ, কন্যাদায়গ্রস্ত বাবার পাশে দাঁড়ানো, নারী নির্যাতন বন্ধসহ সামাজিক কার্যক্রমের কারণে সকলে তাকে মানবিক শিউলী বলে আখ্যায়িত করেন।

মরিয়ম বেগম শিউলীর জন্মস্থান লক্ষ্মীপুর জেলার পৌর ৩ নং ওয়ার্ডে হলেও ব্যবসায়ীক কাজের সুবাদে থাকেন রাজধানী ঢাকায়।

অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জার্নিটা তার শুরু হয়েছিল অনেক আগে। বাবার অনুপ্রেরণায়। সর্বদা নিভৃতে তার এলাকা সহ সমগ্র বাংলাদেশে বিপদগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ালেও ২০২০ সালের করোনাকালীন তার সামাজিক কর্মকাণ্ডের কথা ছড়িয়ে পড়ে সর্বত্র।
করোনা মহামারির শুরু থেকে তিনি সাধারণ মানুষের পাশে ছিলেন সক্রিয়।

এখনও এলাকার মানুষের বিপদের খবর পেলেই ছুটে যান তার বাড়ি লক্ষ্মীপুরে। পরামর্শ, আর্থিক সহায়তা, সাহস যুগিয়ে অন্যের বিপদে পাশে দাঁড়ান। এমন সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডের জন্য মরিয়ম বেগম শিউলী বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছেন।

সমাজসেবিকা ও মানবাধিকার কর্মী হিসাবে বিশেষ অবদান রাখায় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন।

মরিয়ম আক্তার শিউলী বলেন, ‘বাবা বলতেন নিজে বাঁচার নাম জীবন নয়, সবাইকে নিয়ে বাঁচাই জীবন। বাবার এই কথা সবসময় মনে ধারণ করে চলি। বাবার অনুপ্রেরণাতেই সমাজের অবহেলিত, নির্যাতিত, অসুস্থ মানুষকে নিয়ে কাজ করি। একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতার পর যখন তিনি ভালো থাকেন, তখন সেই অবস্থা দেখে আমি মানসিকভাবে শান্তি পাই, তৃপ্তি পাই। এ সব কাজের মাঝেই আমি বেঁচে থাকার আনন্দ খুঁজি।’

মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন, এতে টাকার দরকার। টাকার যোগান আসে কোত্থেকে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার আয় থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি দুস্থ অসহায় মানুষের জন্য এভাবেই কাজ করে যেতে চাই। দো’আ করবেন যেন আমার কাজগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।’

Tag :
About Author Information

Sagor Ahmed

রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

একজন মানবিক মানুষ মরিয়ম শিউলী

Update Time : ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫