Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ২০টি দোকান, কোটি টাকার ক্ষতি

  • Reporter Name
  • Update Time : ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৮৮ Time View

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ২০টি ব্যবসা-প্রতিষ্ঠান। এতে করে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জ¦ালানী তৈলের দোকানে বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসা-প্রতিষ্ঠানের মধ্যে মুদি ও কাপড়ের দোকান ছিল।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রামগতি বাজারের মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডার থেকে দোকানে ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেখতে পায় ব্যবসায়ীরা। মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ২০টি দোকান পুরাপুরি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ব্যবসায়ীদের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুদ আলমসহ অনেকে জানান, রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে বাজারে আগুন লেগেছে বলে হঠাৎ ভোররাতে খবর পাই। পরে এসে দেখি দোকানগুলো পুড়ে ছাঁই হয়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেক দেনা-পাওনা করে ব্যবসা করতেছি। এখন কি করবো। সব দিকে অন্ধকার। সরকারী সহযোগিতা ছাড়াই কোনভাবেই সামনে চলতে পারবোনা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন,  মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুল লেগেছে। তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের পর ভয়াবহ আগুনের সষ্টি হয়। ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানো সম্ভব হয়েছে। নয় তো আর বেশি ক্ষয়ক্ষতির আশংকা ছিল।

রামগতি ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন বলেন,আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। এর মধ্যে ২০টি দোকান পুড়ে গেছে। এতে অনেক ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ২০টি দোকান, কোটি টাকার ক্ষতি

Update Time : ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫