কমলনগর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠন বিরোধী বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মো. হেলাল মেম্বারকে দলের সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবদলের সদস্য শামছুল আহসান মামুন।
রোববার এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটি নিশ্চিত করেন।
অভিযুক্ত হেলাল কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক ও স্হানীয় আজিজল হক তোহা মেম্বারের ছেলে।
দলীয় স্বাক্ষরিত ওই কাগজে জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন তাকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেন।
বহিষ্কৃত যুবদল নেতা হেলাল উদ্দিন বলেন, কি কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে তা আমার জানা নেই।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, চলমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের কোন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হেলালকে বহিষ্কার করা হয়েছে। ব্যক্তির অপরাধের দায়ভার দল ( বিএনপি) নেবে না। বহিষ্কৃতদের সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
দলীয় শৃঙ্খল ভঙ্গের দায়ে কমলনগরে যুবদল নেতা বহিষ্কার
-
Reporter Name - Update Time : ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
- ১৪১ Time View
Tag :
আলোচিত













