Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

রায়পুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • ১৭২ Time View

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার বিকালে রায়পুর পৌর শহরের ফারুকীয়া মাদ্রাসার সামনে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নামলে এ ঘটনা ঘটে।

নিহত দুজন ছাড়াও ঘটনাস্থল থেকে সাকিব হোসেন (২৩) নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত দুই যুবকের নাম কাদের হোসেন (২১), রবিন হোসেন (২৮)। ট্যাংকে নামার পর মৃত সন্দেহে উদ্ধার কাজে নামে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কাদেরের ছোটো ভাই টুটুল বলেন, কাদের আমার বড় ভাই তিনি নিহত হয়েছেন। সোহেল কন্ট্রাক্টর আমার ভাইকে নামিয়েছে। ঝুঁকি জেনেও তাদেরকে নামানো হয়েছে।

জানা যায়, নিহত কাদেরের বাবার নাম খোরশেদ আলম। রবিনের বাবা জাকির হোসেন পেশায় রিকশা চালক। বাড়িতে থাকাকালীন সময়ে তাদের বিষয়ে জানতে পারেন পরিবারের সদস্যরা।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনার পর তারা খবর পেয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত ঘোষণা করে।

নিহত রবিনের বাবা বলেন, আমার ছেলে মারা গেছে। আমার বলার ভাষা নেই। আমি মামলায় যাবো না। অভিযুক্ত সোহেল কন্ট্রাক্টরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত ফারুক বলেন, সেপটিক ট্যাংকে নেমে ঘটনাস্থলে নেমে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। বিস্তারিত তথ্য নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

রায়পুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ২ শ্রমিকের মৃত্যু

Update Time : ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪