Dhaka , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত  কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

লক্ষ্মীপুরে কাজী বাবলু বাহিনীর হামলা-গুলিতে ছাত্রলীগের ৪ কর্মী আহত, বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
  • ১২৪৫ Time View

নিজস্ব প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অতর্কিত স্বেচ্ছা সেবক লীগ নেতা কাজী বাবলু বাহিনীর হামলায় ছাত্রলীগ কর্মী এম সজীবসহ ৪ জন আহত হয়েছে। অভিযোগ উঠেছে আড্ডারত ছাত্রলীগ কর্মীদের ওপর প্রতিপক্ষের লোকজন গুলিও করেছে। শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকার যদির পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৩ টার দিকে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ হামলার বিষয়টি নিশ্চিত করেন।
আহত সজিব চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী। আহত অন্যরা হলেন ছাত্রলীগ কর্মী সাইফুল পাটওয়ারী, সাইফুল ইসলাম জয় ও রাফি। আহতরা ছাত্রলীগ নেতা বর্তমান চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদের অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয়রা ও আহতরা জানায়, ঘটনার সময় আহত ৪ জনসহ কয়েকজন যদির পুকুরপাড় এলাকায় আড্ডা দিচ্ছিল। এসময় তাদের ওপর অতর্কিত হামলা ও গুলি চালানো হয়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি নেওয়া হয়। আহত সজিব, সাইফুল ও সাইফুল ইসলামসহ তিনজনক আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কর্তব্যরত চিকিৎসক। আহত রাব্বিকে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ বলেন, দীর্ঘদিন থেকে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী বাবলুর সঙ্গে আমার বিরোধ দেখা দেয়। এর জের ধরেই আমার লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন জানান,হামলা-মারামারির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। তারা হাসপাতালে রয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্্র পুলিশ কাজ করছে।

এ দিকে হামলা কারী ডাকাত কাজী বাবলু ও তার সহযোগীদের বিচারের দাবিতে শনিবার দুপুর ১২ টার দিকে চন্দ্রগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত সমাবেশ করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।এসময় তারা সন্তাসী চাঁদাবাজ ও ডাকাত বাবলুকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Tag :
About Author Information

Sagor Ahmed

রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

লক্ষ্মীপুরে কাজী বাবলু বাহিনীর হামলা-গুলিতে ছাত্রলীগের ৪ কর্মী আহত, বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

Update Time : ০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪