Dhaka , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত  কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

ঈগল মার্কার প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ককে প্রকাশ্যে চড়থাপ্পড় মারলেন যুবক

  • Reporter Name
  • Update Time : ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ২০১ Time View

নিজস্ব প্রতিনিধি:  লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের (ঈগল) প্রধান নির্বাচনী সমন্বয়ক শেখ ফায়িজ উল্যাহ শিপনকে এক যুবক প্রকাশ্যে চড় মেরে পালিয়ে গেছেন। এ ঘটনায় রবিবার বিকেলে (৩১ ডিসেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ ৯টি দপ্তরে শিপন এ অভিযোগ করেন।

এর আগে দুপুর দেড়টার দিকে শিপন রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কাপিলাতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনার শিকার হয়েছেন। এ সময় মো. রাসেলসহ দুই কর্মীও আহত হয়েছেন বলে দাবি করেছেন শিপন।

শিপনকে থাপ্পড় দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এক যুবক জনসম্মুখে শিপনকে চড় দিয়ে পেছনে হেঁটে চলে যাচ্ছিলেন। এ সময় শিপনের নেতাকর্মীরা তাকে ধাওয়া করেন। ঘটনাস্থলে স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামও উপস্থিত ছিলেন। তবে চড় দেওয়া যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ ৯টি দপ্তরে দেওয়া অভিযোগে শিপন বলেন, ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণাকালে ঘটনাস্থলে নৌকার কর্মীরা শিপনের ওপর হামলা করে। এতে তিনি শারীরিকভাবে আহত হন। এ সময় রাসেল নামে এক কর্মীও আহত হন।

রাসেলকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ অবস্থায় ইগল প্রতীকের নির্বাচনী প্রচারণার কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে। এ হামলা চালিয়ে নৌকার কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে নির্বাচন কমিশনসহ ৯টি দপ্তরে লিখিত অভিযোগ পাঠিয়েছেন শিপন। শিপন কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য।

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাঁকে ২৯ ডিসেম্বর দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি এলাকার বাসিন্দা। ২০২১ সালের ২১ জুন উপনির্বাচনে শিপন লাঙল মার্কায় ভোট করে নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের সঙ্গে হেরে যান।
শেখ ফায়িজ উল্যাহ শিপন বলেন, ‘হামলা চালিয়ে আমাকেসহ আমাদের কর্মীকে আহত করেছে। প্রচারণা চালানোর মতো সুষ্ঠু পরিস্থিতি নেই। আমি এ ঘটনায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছি।’

নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, ‘জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে শিপনের দ্বন্দ্ব রয়েছে। এ জন্য তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। এ ঘটনা তাদের দলের লোকজন ঘটাতে পারে। তবে এর সঙ্গে আমার দলের কোনো নেতাকর্মী জড়িত নেই।’

লক্ষ্মীপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন সাংবাদিকদের বলেন, ‘ভুক্তভোগী শিপন লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি আমরা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে পাঠিয়েছি। তাঁরা তদন্ত করে ব্যবস্থা নেবেন।’

Tag :
About Author Information

Sagor Ahmed

রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

ঈগল মার্কার প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়ককে প্রকাশ্যে চড়থাপ্পড় মারলেন যুবক

Update Time : ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩