লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে আগুন লেগে ৬টি দোকান পুড়ে গেছ। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
বৃহস্পতিবার ১২ অক্টোবর সকাল সাড়ে ৮ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও ব্যবসায়ীরা জানান,সকাল ৮.৩০ মিনিটের দিকে চাঁদনী বস্তবিতান এর পিছনের তুলার গোডাউনে আগুন লাগে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
এতে কসমেটিকস, কাপড়,ফার্মেসি,ইলেকট্রনিকসহ ৬টি দোকানের মালামাল আগুনে পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি আগুনে তাদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছ। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা
রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত
কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুর সদর রসুলগঞ্জ বাজারে আগুন ৬টি দোকান পুড়ে ছাঁই
-
Reporter Name - Update Time : ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- ২৩৭ Time View
Tag :













