Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন:নৌকার প্রার্থী পিংকুকে গণ সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
  • ২১০ Time View

বিএম সাগর লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৩ সদর আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রার্থী গোলাম ফারুক পিংকুকে পথে পথে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছে দলীয় নেতাকর্মীরা। সবার একটাই লক্ষ্যে নৌকা মার্কা ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর থেকে নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তা থেকে লক্ষ্মীপুর শহর পর্যন্ত ক্ষমতাসীন দলের হাজার হাজার নেতাকর্মী পিংকুকে সংবর্ধনা দেয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত ছিল রাজপথ। এতে চন্দগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয়। যার ফলে চরম দুর্ভোগে পড়তে হয় যানবাহন ও যাত্রীদের।

পরে বিকেল ৩ টার দিকে শহরে বালিকা বিদ্যা নিকেতন স্কুল মাঠে পৌর আওয়ামী লীগের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরউদ্দিন চৌধুরী নয়ন (এমপি), আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, মহিউদ্দিন বকুল, ফরিদা ইয়াসমিন লিকাসহ প্রমুখ।

চৌমুহনী চৌরাস্তা, বাংলা বাজার, চন্দ্রগঞ্জ, হাজির পাড়া, মান্দারি, জকসিন বাজার, ঝুমুর সিনেমা হল এলাকা ও জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পিংকুকে সংবর্ধনা দেওয়া হয়।

পিংকুকে ফুলেল শুভেচছা জানাতে দেখা গেছে- ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল হাসান রনি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মির্জা আমজাদ হোসেন আজিম, কাজী বাবলুসহ প্রমুখ।

উল্লেখ্য: গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি হবে ১৮ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর।
লক্ষ্মীপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন:নৌকার প্রার্থী পিংকুকে গণ সংবর্ধনা

Update Time : ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩