লক্ষ্মীপুর প্রতিনিধি :’নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ-ই প্রতিপাদ্য সঙ্গে নিয়ে (২৪-৩০ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। আলোচনা শেষে দালাল বাজারে খোয়াসাগর দিঘিতে পোনামাছ অবমুক্ত করেন অতিথিবৃন্দ। এর আগে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে।
জেলা পর্যায়ে সফল তিনজন মৎস্যচাষীকে পুরষ্কার দেওয়া হয়েছে। সফল মৎস্য চাষীরা হলেন, লক্ষ্মীপুর পৌর বাঞ্চানগর এলাকার সৈয়দ আহমদ পাটওয়ারী তিনি কার্প জাতীয় মাছের মিশ্রচাষ করেছেন। সদরের দক্ষিণ হামছাদি ইউনিয়নের কাজল রেখা তিনি গলদা কার্প জাতীয় মিশ্রচাষ ও জেলার কমলনগর উপজেলার চরঠিকা এলাকার গোলাম সারওয়ার তিনি কার্প মিশ্রচাষ করেন।
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা
রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত
কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
-
Reporter Name - Update Time : ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- ২০২ Time View
Tag :













