নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর ৩ আসনের নৌকার পক্ষে গণসংযোগ ও আওয়ামীলীগ সরকারের উন্নয়নের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক পিংকু। বৃহস্পতিবার (২০ জুলাই) ৮নং দত্ত পাড়া ইউনিয়ন ও বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামীলীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে কথা বলেন এবং আওয়ামীলীগ সরকারের দেশব্যাপী বিভিন্ন উন্নয়নের লিফলেট বিতরণ করেন। এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের কাছে নৌকা প্রতিকে ভোট চান। গণসংযোগে উপস্থিত ছিলেন সদর উপজেলার ৮নং দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান এটিএম কামাল উদ্দিন সহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ এবং সংগঠনের নেতৃবৃন্দ। এসময়ে আলহাজ্ব গোলাম ফারুক পিংকু বলেন, দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য বাংলাদেশ। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর -৩,সদর আসন থেকে বাংলাদেশ আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব গোলাম ফারুক পিংকু।
শিরোনাম :
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে সরকারের উন্নয়ন ও নৌকার প্রচারণায় ভোটের মাঠে গোলাম ফারুক পিংকু
-
Reporter Name - Update Time : ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- ২০২ Time View
Tag :













