ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আচার ভেবে তেলাপোকা মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু বারপাইকা গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৫) ও একই গ্রামের কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তারা সম্পর্কে মামাত ফুফাত বোন। অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, বারপাইকা গ্রামে দুই শিশু খেলা করার এক ফাঁকে ঘরের খাটের নিচে তেলাপোকা মারার ওষুধের প্যাকেটকে আচারের প্যাকেট মনে করে খেয়ে ফেলে। বুঝতে পেরে স্বজনরা তাদের দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশুর মৃত্যু হয়। অপর শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে ওই শিশুরও মৃত্যু হয়। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসলাম হোসেন বলেন, তেলাপোকার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা
রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত
কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
তেলাপোকা মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু
-
Reporter Name - Update Time : ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- ২৮১ Time View
Tag :













